দাতা সদস্য

হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর গঠনতন্ত্রের ছয়-এর খ এবং সাত-এর খ ধারা মোতাবেক দাতা সদস্য সংগ্রহ করা হচ্ছে।

দাতা সদস্য হওয়ার নিয়ম, অধিকার ও দায়-দায়িত্ব:

  • ➡️ ফাউন্ডেশনের মান উন্নয়ন ও কর্মসূচী বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি এককালীন ১৫,০০০/- (পনেরো হাজার টাকা) বা তার অধিক পরিমাণ টাকা অনুদান হিসেবে সংস্থার তহবিলে প্রদান করবে ঐ ব্যক্তি সংস্থার দাতা সদস্য বলে গণ্য হবেন এবং আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য হিসেবে সম্মানিত হবেন।
  • ➡️ সাধারণ পর্ষদের সদস্য হবেন।
  • ➡️ পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যানের প্রয়োজনে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন।
মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে। (সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯)

আসুন, আমরা মানুষের জন্য কিছু করি। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন। নিজেকে নিবেদিত করুন সামাজিক, সেবামূলক, ইসলামিক ও মানবিক কাজে। এখনই যুক্ত হোন আমাদের এইচএফইডব্লিউ টিমে!

দাতা সদস্য হওয়ার আবেদন

আপনি যদি হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর দাতা সদস্য হতে চান, তাহলে এখনই আবেদন ফরমটি পূরণ করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন

আমাদের সাথে যুক্ত থাকুন

Comments