হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর পরিবর্তনের সাথী হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন মানবসেবায়।
সহযোগী সদস্য/স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম ও শর্তাবলি:
- হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর নীতি ও আদর্শের প্রতি একমত হতে হবে।
- এই ফাউন্ডেশনের গঠনতন্ত্র মেনে চলতে হবে।
- আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং ইসলামি শরিয়ত অনুসরণ করতে হবে।
- গঠনতন্ত্র বিরোধী কোন কাজ করলে পরিচালনা পর্ষদ যে কোন সদস্যের সদস্যপদ স্থায়ী বা অস্থায়ীভাবে বাতিল করতে পারবে।
সহযোগী সদস্য-স্বেচ্ছাসেবকের অধিকার ও দায়-দায়িত্ব:
- সময়ে সময়ে পরিচালনা পর্ষদ ও অন্যান্য উপ-কমিটিতে সদস্য মনোনীত হবে।
- সাধারণ পর্ষদের সদস্য হবেন।
- স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ফাউন্ডেশনের মান উন্নয়নে অবদান রাখবেন এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সার্বিক সহায়তা করবেন।
মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে। (সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯)
আসুন, আমরা মানুষের জন্য কিছু করি। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন। নিজেকে নিবেদিত করুন সামাজিক, সেবামূলক, ইসলামিক ও মানবিক কাজে। এখনই যুক্ত হোন আমাদের এইচএফইডব্লিউ টিমে!
সহযোগী সদস্য/স্বেচ্ছাসেবক আবেদন
আপনি যদি হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর অধীনে সহযোগী সদস্য/স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, তাহলে এখনই আবেদন ফরমটি পূরণ করুন।
আবেদন করতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment