হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর জুব্বা, পায়জামা, পাগড়ী,টুপি, গেঞ্জি উপহার

মহান বিজয় দিবস উপলক্ষে উপহার বিতরণ

হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার

📅 সোমবার, ১৬ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আওতাধীন শাহ কুতুবউদ্দিন হেফজখানা ও শাহ জব্বারীয় এতিমখানার ছাত্রদের জুব্বা, পায়জামা, পাগড়ী, টুপি, গেঞ্জি উপহার দেন স্বেচ্ছাসেবী সংস্থা হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার।

আজ সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় দ্বীনি প্রতিষ্টানে গিয়ে এই উপহার ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে অর্থায়ন করেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি।

ফাউন্ডেশনের এই কার্যক্রমে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর পৃষ্টপোষক মুরাদ উদ্দিন চৌধুরী, প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান, নির্বাহী কমিটির সচিব আবু তৈয়ব, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রিফাত, ফাউন্ডেশনের সাধারণ সদস্য মোহাম্মদ মাহি ও বাপ্পি প্রমূখ।

এসময় উক্ত হেফজখানার ওস্তাদ হাফেজ জাহেদুল ইসলাম এবং মসজিদের ইমাম ও খতিব সাহেব উপস্থিত ছিলেন।

আমাদের সাথে যুক্ত থাকুন

ফেসবুক পেইজ ফেসবুক গ্রুপ
স্বত্ব © এইচএফইডব্লিউ ২০২৪ - ২০২৬

Comments