শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার
📅 আজ ৪ জানুয়ারি ২০২৫ ইংরেজি, রোজ শনিবার
চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর উদ্যোগে গতকাল ৩ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় পূর্ব হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হেফজখানার ছাত্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং তিনজন হেফজখানার ছাত্রকে জুব্বা, পায়জামা, গেঞ্জি, টুপি ও পাগড়ি উপহার দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ব হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহাবুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর সম্মানিত উপদেষ্টা জনাব অধ্যাপক মোঃ হাসেম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর সম্মানিত পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব মুরাদ উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর ভাইস চেয়ারম্যান জনাব ইয়াসিন আরাফাত।
আরো উপস্থিত ছিলেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর চেয়ারম্যান মিজানুর রহমান, নির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ রিফাত, সদস্য জনাব মাওলানা ইলিয়াস, মোহাম্মদ রাসেল।
অনুষ্ঠান পরিচালনা করেন হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার'এর সদস্য জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।
Comments
Post a Comment