সহযোগী সদস্য-স্বেচ্ছাসেবক সংগ্রহ চলছে

হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার

📅 আজ ৯ মে ২০২৬ ইংরেজি, রোজ শনিবার

স্বপ্ন নয়, এবার মানবতার জন্য কাজ করার সময়। একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন কিছু মানুষ নিঃস্বার্থভাবে অন্যের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নেয়। হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে মানবতা, শিক্ষা ও ভালোবাসার পথে। একজন শিশুর হাতে বই তুলে দিতে, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে, পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়াতে, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। আমরা খুঁজছি এমন কিছু মানুষ — যারা সমাজ বদলের স্বপ্ন দেখে, মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চায়, এবং ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে একটু সুন্দর করতে চায়। “একজন স্বেচ্ছাসেবক মানে শুধু একজন মানুষ নয়, বরং শত মানুষের আশার আলো।” আজই যুক্ত হোন আমাদের মানবিক যাত্রায়। কারণ — মানুষ মানুষের জন্য, আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।আপনার একটি ছোট অংশগ্রহণ বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রয়োজন আপনার মতো মানবিক মানুষ। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা, শিক্ষা ও মানবতার একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

সহযোগী সদস্য-স্বেচ্ছাসেবক হতে আবেদন করতে ক্লিক করুন।

আমাদের সাথে যুক্ত হোন

স্বত্ব © এইচএফইডব্লিউ ২০২৪ - ২০২৬

Comments