এইচএফইডব্লিউ এর উপদেষ্টা পর্ষদ গঠন

 

এইচএফইডব্লিউ এর উপদেষ্টা পর্ষদ গঠন 

হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার

📅 আজ ২৬ জুন ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার  


হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার (HFEW)-এর গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে আগামী দুই (০২) বছরের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।


সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মিজানুর রহমান কর্তৃক অভিজ্ঞ, সুশিক্ষিত, সমাজসেবামুখী ও সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদ অনুমোদন ও গঠন করা হয়।


নবগঠিত উপদেষ্টা পরিষদ সংগঠনের শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, কল্যাণমূলক কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে। পরিষদের সদস্যবৃন্দ তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি।


হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বিস্তার, মানবকল্যাণ, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও টেকসই করতে উপদেষ্টা পরিষদের সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।


নবগঠিত উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁদেরকে সংগঠনের কল্যাণে নিষ্ঠা, প্রজ্ঞা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।

আমাদের সাথে যুক্ত হোন

স্বত্ব © এইচএফইডব্লিউ ২০২৪ - ২০২৬

Comments