আমাদের সম্পর্কে

হারবাং ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার রাষ্ট্র-সমাজ ও অসহায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক, ইসলামিক ও স্বেচ্ছাসেবী সংস্থা। ২০২৪ সালে মিজানুর রহমান এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি সংস্থাটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন।

এই সংস্থাটির ইসলামি শরিয়ত অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা, ইসলামি শিক্ষার ব্যাপক প্রচার ঘটানো এবং আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)-এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাই অন্যতম লক্ষ্য।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় সহযোগিতা করা।
  • খাবার বিতরণ করা।
  • বিনামূল্যে কোরআন বিতরণ করা।
  • বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা।
  • বৃত্তি পরীক্ষার আয়োজন করা।
  • শিক্ষা ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা।
  • রাষ্ট্র ও সমাজের দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা।
  • ইসলামিক, সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা।

আয়-ব্যয়ের নীতিমালা

  • এই সংস্থা একটিমাত্র তহবিল দ্বারা পরিচালিত হয়।
  • প্রতিষ্ঠাতা, সদস্য, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের অনুদান প্রধান আয়ের উৎস।
  • বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজের বিভিন্ন ব্যক্তির অনুদান গ্রহণ করা হয়।
  • তহবিলের অর্থ ফাউন্ডেশনের উন্নয়ন, লক্ষ্য অর্জন ও সাংগঠনিক কাজে ব্যয় করা হয়।

আমাদের সাথে যুক্ত হোন

নিচের যেকোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।

আমাদের সাথে যুক্ত থাকুন
স্বত্ব © এইচএফইডব্লিউ ২০২৪ - ২০২৬

Comments